Skip to main content

Posts

আসহাবে কাহাফ বা গুহাবাসি

আসহাবে কাহাফ বা গুহার অধিবাসিদের বর্ণনা থেকে জানা যায় ওনারা গুহার ভিতর ৩০৯ বছর ঘুমন্ত ছিল। এই গুহার অধিবাসিদের বর্ণনা আছে, কোরআনের সূরা কাহাফের ৯ থেকে ২৫ নং আয়াতে। এই আয়াত কয়টির মোট শব্দের সংখ্যা গণনা করুন্ ৩০৯ টি শব্দ পাবেন ! আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন । আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ

সামুদ জাতি এবং লুত জাতি

কোরআনে উল্লেখিত সামুদ জাতি এবং লুত জাতি, সামুদ জাতিকে ধ্বংস করে দেয়ার ঘটনা বলতে গিয়ে কোরআন বলেছে ভয়ংকর এক শব্দের মাধ্যমে আজাবের কথা। এখানে আজাবের উপকরন "ভয়ংকর শব্দ"। আবার লুত সম্প্রদায়কে ধ্বংস করার কথা বলতে গিয়ে কোরআন বলছে পাথর-বৃষ্টির কথা। এখানে আজাবের উপকরণ "পাথর বা শিলা-বৃষ্টি"। আল কোরআনেঃ ভয়ংকর শব্দ ১৩ বার, সামুদ জাতি - ২৬ (১৩*২) বার করে এসেছে। পাথর বৃষ্টি ৪ বার, লুত সম্প্রদায় - ৮ (৪*২) বার করে এসেছে। লক্ষনীয় বিষয় ধ্বংসপ্রাপ্ত জাতীর রিপিটেশন, ধ্বংস করার উপকরণের রিপিটেশনের দ্বিগুন। আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন । আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ

পৃথীবির স্হলভাগ ও জলভাগ

বর্তমান বিজ্ঞান নিরীক্ষনের মাধ্যমে দেখিয়েছে পৃথিবীতে স্থলভাগের মোট আয়তনের ২৯ ভাগ আর জলভাগের পরিমান ৭১ ভাগ প্রায়। চলুন দেখি কোরআন কি বলে, কোরআনে সমুদ্র বা জলাধার শব্দটি এসেছে ৩২ বার। ভুমি বা জমি শব্দটি এসেছে ১৩ বার। এদের রিপিটেশন এর পরিমানকে অনুপাতে প্রকাশ করলে পাওয়া যায়- স্থলভাগের পরিমাণ = {১৩/(১৩+৩২)}=২৮.৮৮৮% জলভাগের পরিমান = {৩২/(১৩+৩২)} =৭১.১১১% দেড় হাজার বছর আগের কোন মানুষ কি জানতো পৃথিবীর জলভাগ আর স্থলভাগের অনুপাত কতো ? আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন । আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ

আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ

আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ ۞ মানুষ শব্দটি কোরআনে এসেছে ৬৫ বার। ( মাটি ১৭ বার + বীর্য ফোটা ১২ বার + ভ্রুন ৬ বার +মাংসপিন্ড ৩ বার + হার ১৫ বার + মাংস ১২ বার) = ৬৫ । অর্থাৎ মানুষ তৈরীর বিভিন্ন উপাদানগুলো কোরআনে যতবার করে এসেছে এই রিপিটেসনের সংখ্যার যোগফল আর মানুষ শব্দটির শব্দটার রিপিটেসনের সমান। ۞ (মানুষ= মাটি+বীর্যফোটা+ভ্রুন+মাংসপিন্ড+হার+মাংস) আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন । আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ

সময়কাল, ঘন্টা + দিন + মাস + বছর

একদিন সমান কত ঘন্টা হয় ? ۞ কোরআনে ঘন্টা অর্থে 'সায়াত' শব্দটি ব্যবহৃত হয়েছে মোট ২৪ বার। একবছর সমান কতদিন হয় ? ۞ কোরআনে 'দিন' শব্দটি ব্যবহৃত হয়েছে মোট ৩৬৫ বার। একমাস সমান কতদিন হয় ? ۞ বহুবচনে দিন শব্দটি এসেছে ৩০ বার। এক বছর সমান কত মাস হয় ? ۞ মাস শব্দটি এসেছে ১২ বার। (একবছর হয় ১২ মাসে) কোরআনে চাদ শব্দটি এসেছে ২৭ বার। ۞ চাদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় ২৭.২৩ দিন । এখানে বিভ্রান্তিতে পরবেন না , কারণ পূর্ণচন্দ্রের সময় (২৯.৫৩ দিন) এর সাথে। এই সময়টা লাগে চাদের এক পূর্নিমা থেকে আরেক পুর্ণিমা পর্যন্ত পৌছতে। আর এটা দিয়ে আরবী মাস হিসেব করা হয় । বছর শব্দটি কোরআনে এসেছে ১৯ বার। এখানেও সুনির্দিষ্ট কারন আছে। লিপ-ইয়ার এর মাধ্যমে সৌরবর্ষ সঠিক করা হয়। পৃথিবী যে সময়ে (৩৬৫ দিন) সূর্যের চারিদেকে একবার ঘুরে সেই সময়ে চাদ প্রায ১২ বার পৃথিবীর চারিদিকে ঘুরে। প্রথমটা দিয়ে সৌরবর্ষ আর পরেরটা দিয়ে চন্দ্রবর্ষ হিসেব করা হয়। এভাবে পৃথিবী ও চাদ যে স্থান থেকে ঘুরা শুরু করেছিল ঠিক সেই অবস্থানে আসতে সময় লাগে ১৯ বছর। আর কোরআনে ঠিক ১৯ বারই এসেছে বছর শব্দটি।...

তুলনা করার ক্ষেত্রে সমান সংখ্যা

ব্যাপারটি হলো যে দুটি শব্দের মাঝে তুলনা করা হয়েছে ঐ দুটি শব্দ কোরআনে সমপরিমান সংখ্যায় এসেছে। যেমন- ১. "আল্লাহ তায়ালার কাছে ঈসার তুলনা হচ্ছে আদম এর মত"। (আল-ইমরান : ৫৯) ঈসার জন্য গ্রহন করেছেন অলৌকিক ভাবে, আর আদম ও ঠিক তাই। ২. যারা আমার সুস্পষ্ট আয়াতসমূহ অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মত"। (সূরা আরাফ) যারা আমার সুস্পষ্ট আয়াত সমূহ অস্বীকার করে বাক্যটি কোরআনে এসেছে ৫ বার। আবার কুকুর শব্দটিও কোরআনে এসেছে ৫ বার। আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন । আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ

কাজ করলে সেই কাজের ফলাফল

কাজ ও কাজের ফলাফল সমান সংখ্যায় এসেছে কোরআনে। ১. যাকাত দিলে বরকত আসে। তাই যাকাত ও বরকত শব্দ দুটি এসেছে ৩২ বার করে। ২. মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদাত করা। তাই "মানুষ সৃষ্টি" ও "ইবাদত" শব্দ দুটি এসেছে ১৬ বার করে। ৩. গোলামের কাজ হলো গোলামী করা। গোলাম ও গোলামী শব্দ দুটি এসেছে ১৫২ বার করে। ৪. নেশা করলে মাতাল হয়। "নেশা" ও "মাতাল" শব্দ দুটি এসেছে ৬ বার করে। ৫. হায়াত লাভ করলে মউত হবেই। তাই হায়াত ও মউত শব্দ দুটি এসেছে মোট ১৬ বার করে। ৬. মানুষ হেদায়েত পেলে তার উপর রহমত বর্ষিত হয়। হেদায়েত ও রহমত শব্দ দুটি এসেছে মোট ৭৯ বার করে। ৭. কাজ করলে কাজের ফলাফল হবে। কাজ ১০৮ বার ফলাফল ১০৮ বার। আল্লাহ আমাদের কুরআন নিয়ে গবেষনা করার তৌফিক দান করুন আমিন । আল্লাহুম্মা ছাল্লে আলা মোহাম্মাদ ওয়ালা আলে মোহাম্মাদ