কোর'আনের উপর প্রায় ১২ বছরের বেশি সময় ধরে পরিচালিত কম্পিউটার ভিত্তিক গবেষণার পর, প্রাকৃতিক প্রমাণ [Physical Evidence] আবিস্কৃত হয়েছিল যা প্রমাণ করে যে, কোর'আন আল্লাহ্-র অকাট্য বাণী। এই আবিষ্কার সারা বিশ্বজুড়ে মুসলিম সমাজে খুবই জনপ্রিয় হয়েছিল। এবং মিলিয়ন মুসলিমের মাধ্যমে এই কাজের সংক্ষিপ্ত সার ছাপানো ও বিতরণ করা হয়েছিল। এই বিরাট চমকপ্রদ এবং অভাবনিয় আবিস্কারের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত জনপ্রিয়তাও উর্ধে উড়ছিল। . তখন চলমান এই গবেষণা প্রকাশ করল এক বিস্ময়কর ঘটনা, যে অত্যন্ত জনপ্রিয় 'হাদিস ও সুন্নাহ' এর সঙ্গে নবী মোহাম্মদের কোন সম্পর্ক নাই, বরং 'হাদিস ও সুন্নাহ' এর আনুগত্য আল্লাহ্ ও তার শেষ নবীর প্রতি অবাধ্যতা প্রকাশ করে। [6:112; 25:31] . এই প্রাপ্তি সবস্থানের মুসলিম গোষ্ঠির বিশ্বাসের বিরোধিতার সম্মুখিন হল। ফলস্বরুপ : আমার ব্যক্তিগত জনপ্রিয়তা, এমন কি কোর'আনের অলৌকিকতার জনপ্রিয়তা ডুবে গেল, জীবন ও খ্যাতি বিপন্ন হবার বিন্দু পর্যন্ত। এটি এমন হল যে, মুসলমানদের যখন বলা হল যে, 'হাদিস ও সুন্নাহ' শয়তানের উদ্ভাবনা তারা ...